সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বিশ্ববিদ্যালয়ের বাসে গ্রামে যেতে পারবে জবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৪৩ সময় দেখুন
বিশ্ববিদ্যালয়ের বাসে গ্রামে যেতে পারবে জবি শিক্ষার্থীরা


জবি করেসপন্ডেন্ট

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব পরিবহনেই গ্রামে যেতে পারবেন অধ্যয়নরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কাছে তথ্য চেয়ে আবেদন করতে বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক ড. মোহাম্মদ আব্দুলাহ বাকী ও প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামে যেতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা ১৩ জুলাই পর্যন্ত প্রক্টর কিংবা ছাত্র কল্যাণ পরিচালকের কাছে আবেদনপত্র জমা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে নিজস্ব পরিবহনে গ্রামে যাওয়ার ব্যবস্থা করেছি। কোন জেলায় কত জন শিক্ষার্থী যাবেন তাদের নামের তালিকা করার জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’

কারা কারা বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যেতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাদের রেজাল্ট হয়নি তারা আবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে যেতে পারবেন।’

সারাবাংলা/জেআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর