শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আজ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। এখন কবে থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যেতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছাড়াও ওই বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগ, কোভিড-১৯ সম্পর্কিত কারিগরি উপদেষ্টা কমিটি, ফেডারেশন অব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতি, স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ওই বৈঠক থেকেই বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় গত ২৬ আগস্ট। পাশাপাশি ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ক্রমে স্বশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়। এরমধ্যে গত ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয় ১২ সেপ্টেম্বর থেকে সকল স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। ওই বৈঠকেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়ার চিন্তা করছে সরকার। তবে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ওপর দায়িত্ব থাকবে।

এদিকে গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছে ইউজিসি সূত্র।

সারাবাংলা/জেআর/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর