শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

‘বিশ্ববিদ্যালয় না খুললে উন্মুক্ত স্থানে ক্লাস’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৮২ সময় দেখুন
‘বিশ্ববিদ্যালয় না খুললে উন্মুক্ত স্থানে ক্লাস’


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। অন্যথায় উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে প্রতীকী ক্লাস নেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সভা থেকে এই দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক গীতি আরা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় মূল বক্তব্য পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মাইদুল ইসলাম।

এদিকে, ভার্চুয়াল সভা থেকে ১১ দফা দাবি উত্থাপন করে সংগঠনটি। তার মধ্যে রয়েছেঃ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারগুলোর সক্ষমতা বৃদ্ধি, আইসোলেশনের ব্যবস্থা, অসুস্থ হলে শিক্ষার্থীদের পরিচর্যার ব্যবস্থা গ্রহণ।

এছাড়াও, পরীক্ষার কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু করার কথা জানায় শিক্ষক নেটওয়ার্ক। যে শিক্ষার্থীরা আসতে পারবেন তাদের জন্য সশরীরে ক্লাসের সুযোগ রাখার পাশাপাশি যারা পারবেন না তাদের অনলাইন ক্লাসে অংশ নেওয়ার ব্যবস্থা রাখার দাবি জানায় শিক্ষক নেটওয়ার্ক।

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর গণরুম ব্যবস্থা যাতে আর না থাকে— এই ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আলোচনায় অন্যান্যদের মধ্যে আরও অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাবি শিক্ষক কামরুল হাসান মামুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক আবদুল্লাহ হারুন চৌধুরী, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাত রহমান, রবিউল আলম, ফাতেমা সুলতানা শুভ্রা, তপন মাহমুদ লিমন, বখতিয়ার আহমেদ, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সামিনা লুৎফা, রুশাদ ফরিদী ও সৌভিক রেজা।

সারাবাংলা/আরআইআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর