বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিশ্বভারতীতে অচলাবস্থা, উপাচার্য গৃহবন্দি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
বিশ্বভারতীতে অচলাবস্থা, উপাচার্য গৃহবন্দি


আন্তর্জাতিক ডেস্ক

কয়েকমাসের ছাত্র আন্দোলনে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সর্বশেষ পাঁচ দিনে তা চরম পরিস্থিতিতে পৌঁছেছে। উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে শিক্ষার্থীরা।

বুধবার (১ সেপ্টেম্বর) সেই আন্দোলনে যোগ দিয়েছে কংগ্রেসের ছাত্র শাখা ছাত্র পরিষদ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আন্দোলনে আরও যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র শাখা তৃণমূল ছাত্রপরিষদ এবং সিপিএমের ছাত্রশাখা এসএফআই। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ দাবি করেছে।

উপাচার্যও পাল্টা পদক্ষেপ নিয়েছেন। বুধবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করে একটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিশ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার আবেদনও জানানো হয়েছে। ইতোমধ্যেই ক্যাম্পাসে পৌঁছেছে পুলিশ। উপাচার্য নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে পুলিশ প্রহরা বসেছে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

উপাচার্যের অভিযোগ, শিক্ষার্থীরা তাকে গৃহবন্দি করে রেখেছে। খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের পাল্টা বক্তব্য, সকাল-বিকেল উপাচার্যকে খাবার পাঠাচ্ছেন তারাই। বুধবার সকালে এবং সন্ধ্যায় উপাচার্যকে খাবার পাঠানো হলেও তিনি তা গ্রহণ করেননি বলে অভিযোগ।

এদিকে, ঘটনার সূত্রপাত চলতি বছরের ৯ জানুয়ারি। ওই দিন শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র ছাতিমতলায় উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ফি-বৃদ্ধিসহ একাধিক বিষয় নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষের অভিযোগ, এরপর তিন ছাত্র সোমনাথ সৌ, ফাল্গুনী পান এবং রূপা চক্রবর্তী অর্থনীতি বিভাগের একটি ঘরের তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন।

এরপরেই উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই তিন ছাত্রকে তিন বছরের জন্য সাসপেন্ড করে। সাসপেনশনের নোটিশ আসার পরেই একাধিক ছাত্র সংগঠন আন্দোলনে নেমে পড়ে। বারংবার উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চেয়েও তারা পারেননি বলে অভিযোগ করেন। শেষ পর্যন্ত উপাচার্যকে অন্তরীণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে, বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক অসন্তোষ শুরু হয়েছে। তার সঙ্গে বিজেপি এবং আরএসএস’র যোগাযোগ আছে বলেও একাধিকবার অভিযোগ উঠেছে। শুধু শিক্ষার্থীরা নন, শান্তিনিকেতনের আশ্রমিকরাও তার বিরুদ্ধে সরব হয়েছেন। উপাচার্য অবশ্য বরাবরই সব অভিযোগ অস্বীকার করেছেন।

বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে এবং তার নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন উপাচার্য। তবে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সমস্ত তথ্য তিনি জানিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর