রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বুয়েটে ছাত্ররাজনীতি ও শিক্ষার পরিবেশ দু’টিই থাকা উচিত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩১ সময় দেখুন
‘বুয়েটে ছাত্ররাজনীতি ও শিক্ষার পরিবেশ দু’টিই থাকা উচিত’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বুয়েটে যেমন ছাত্ররাজনীতি থাকা উচিত, তেমনই শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে- সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বাংলাদেশের সমস্ত অর্জনের সঙ্গে ছাত্ররাজনীতি এবং ছাত্রলীগ যুক্ত উল্লেখ করে- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতাযুদ্ধে, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে এবং এরশাদ ও জিয়া যখন আমাদের গণতন্ত্রকে শিকল পরিয়েছিল, গণতন্ত্রকে বন্দি করেছিল সেই গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে ছাত্রলীগ ভূমিকা রেখেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুয়েটে ছাত্ররাজনীতিই অবদান রেখেছে, সেই ছাত্ররাজনীতি থেকে অনেক দেশ বরেণ্য রাজনীতিবিদের জন্ম হয়েছে- যারা দেশকে নেতৃত্ব দিয়েছে, দিচ্ছে। কিন্তু আমি অবাক, সেখানে একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি বন্ধ করা হয় এবং রাজনীতি বন্ধ করার জন্য সেখানে আন্দোলনও হয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক নয়। আর এটি হঠকারী সিদ্ধান্ত বলেই আদালত বিশ্ববিদ্যালয়ের সেই আদেশ বাতিল করেছে এবং সেখানে ছাত্ররাজনীতির দুয়ার খুলেছে।’

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রলীগকে বলব, সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি হয়। হিংসা-বিদ্বেষের রাজনীতি যেন না ঢোকে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি থাকা প্রয়োজন। এর মাধ্যমে ভবিষ্যতের নেতা তৈরি হয়।’

এ সময় নিজের জীবনের উদাহরণ দিয়ে হাছান বলেন, ‘আমি ১৫ বছর বয়সে ক্লাস টেনে পড়ার সময় থেকে ছাত্রলীগের কর্মী, ১৬ বছর বয়সে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক হয়েছি।’

মন্ত্রী হাছান বলেন, ‘রাজনীতি যে দেশ ও মানুষের সেবা এবং সমাজ পরিবর্তনের একটি ব্রত, সেটি অনেক রাজনীতিবিদ ভুলে গেছেন। প্রকৃতপক্ষে রাজনীতি কারও পেশা হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বস্তুগত উন্নয়নের সঙ্গে একটি মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। সেই লক্ষ্যেই বঙ্গবন্ধুকন্যা বহু কল্যাণ ভাতা চালু করেছেন। সেই ব্রত ধারণ করেই আজ ছাত্রলীগ দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। সেজন্য তাদের অভিনন্দন।’

আলোচনা সভা শেষে সমবেত মানুষের মাঝে উপহার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর