বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বুরকিনা ফসোতে আবারও সেনা অভ্যুত্থান, দামিবাকে ক্ষমতাচ্যুত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১৮ সময় দেখুন
বুরকিনা ফসোতে আবারও সেনা অভ্যুত্থান, দামিবাকে ক্ষমতাচ্যুত


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফসো’র সামরিক সরকারের প্রধান পল-হেনরি দামিবাকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী। সরকার ভেঙে দিয়ে দেশটির সংবিধান ও অন্তর্বতীকালীন শাসন ব্যবস্থাও স্থগিত করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর। খবর আলজাজিরা।

গতকাল (৩০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর। তিনি বলেন, ‘দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবেলায় অক্ষমতার কারণে একদল সেনা কর্মকর্তা ডামিবাকে অপসারণের সিদ্ধান্ত নেয়।’

এ সময় দেশের সীমান্তগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সমস্ত রাজনৈতিক ও সুশীল সমাজের কার্যক্রম স্থগিত করেন ট্রাওর। এছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে দেশটিতে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে আট মাসের মধ্যে এটি দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের ঘটনা। এর আগে, গত জানুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট রচ কাবোরকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন দামিবা। একই কারণ দেখি কাবোরকে ক্ষমতাচ্যুত করেছিলেন তিনি।

বেশকিছু বিদ্রোহী গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই করে চলেছে বুরকিনা ফাসো। যারা অনেকে জঙ্গি সংগঠন আল-কায়েদা এবং আইএসআইএল’র (আইএসআইএস) সঙ্গে জড়িত।

সেনেগানের রাজধানী ডাকার থেকে আলজাজিরার প্রতিনিধি নিকোলাস হক বলেন, বুরকিনা ফাসোর ৪০ শতাংশ সরকারের নিয়ন্ত্রণের বাহিরে। যা নিয়ে দেশটিতে হতাশা বাড়ছে। সর্বশেষ অভ্যুত্থানের নেতারাও দেশটির সশস্ত্র দলগুলোকে মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে এই সামরিক অভ্যুত্থানের নিন্দা করেছে ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এমন অসময়ে এই অভ্যুত্থানের ঘটনা ঘটল, যখন সাংবিধানিক শৃঙ্খলা প্রত্যাবর্তনের দিকে অগ্রগতি হচ্ছিল।

এক বিবৃতিতে আঞ্চলিক সংস্থাটি আরও বলে, ‘অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল বা রক্ষণাবেক্ষণের বিরুদ্ধে তার দ্ব্যর্থহীন বিরোধিতাকে পুনরায় ঘোষণা করছে ইকোওয়াস।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর