রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো হানিফের বাড়ি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুবউল আলম হানিফের বাড়ি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন। পরে একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে- ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এর আগে শহরের উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র-জনতা হানিফের বাড়ির সামনে আসে। এর রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শহরের কদমতলা বাড়িতেও ভাঙচুর চালায় তারা। এর আগে ৪ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছিল।

সারাবাংলা/পিটিএম

গুঁড়িয়ে
বুলডোজার
হানিফের বাড়ি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom