রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিএনপির শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১১২ সময় দেখুন


ঢাকা: রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএনপিরস মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেইলী রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারী অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি, শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।’

অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।’

বিএনপি মহাসচিব শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং অগ্নিদগ্ধের আহতদের সুচিকিৎসার দাবি জানান।

The post বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিএনপির শোক appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর