শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

বেরোবিতে শিক্ষার্থী অপহরণের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৭৪ সময় দেখুন
বেরোবিতে শিক্ষার্থী অপহরণের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস


রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের সামনে থেকে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান শাওনকে বহিরাগতরা তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

রোববার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে, যা নারীঘটিত বিবাদের জের ধরে স্থানীয় লালবাগ এলাকার কয়েকজনের সঙ্গে যুক্ত বলে সহপাঠীরা জানিয়েছেন। প্রশাসনের দ্রুত উদ্ধার তত্পরতা না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।

ঘটনার বিবরণ অনুসারে, রাতে প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড়ে শাওনকে মারধর করে বহিরাগতরা তুলে নিয়ে যায়। সহপাঠীরা জানান, সম্প্রতি লালবাগ এলাকায় নারী ঘটিত একটি ঘটনায় স্থানীয়দের সঙ্গে শাওনের বিবাদ হয়। এর জের ধরে এই অপহরণ ঘটেছে। অপহরণের পর শিক্ষার্থীরা প্রশাসনকে জানালেও দ্রুত পদক্ষেপ না নেওয়ায় ক্যাম্পাসে প্রতিবাদের ঝড় ওঠে। এক শিক্ষার্থী বলেন, ‘প্রশাসনের নিষ্ক্রিয়তা আমাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। শাওনের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা চুপ করে থাকব না।’

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর তাজহাট থানা ও মাহিগঞ্জ থানায় বিষয়টি অবগত করেছেন শাওনের শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই থানার দুই পুলিশ সদস্য বলেন, ‘আমরা স্থানীয় সূত্র থেকে তথ্য সংগ্রহ করছি এবং শাওনের খোঁজে অভিযান চালাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’

বেরোবির ইতিহাস ও প্রত্বতত্ত্ব বিভাগের শিক্ষক সোহাগ আলী বলেন, ‘আমরা ঘটনাটি জেনে পুলিশকে অবহিত করেছি এবং শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করছি। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom