শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বেরোবি’র শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
বেরোবি’র শিক্ষার্থীর আত্মহত্যা


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তানভীর আলম তুষার নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

বেরোবি’র অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নীরব ও তুষারের বন্ধু সঞ্জয় কুমার সাঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে সঞ্জয় কুমার সাঞ্জু বলেন, বৃহস্পতিবার সকালে তানভীরের মা আমাদের সহপাঠীদের তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তুষারের বাবা জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) সকাল তুষারকে ডাকতে গেলে জানালা দিয়ে তার লাশ ঝুলে থাকতে দেখি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, তুষার বাজি ধরতো। এ কারণে তার কাছে অনেকে টাকা পেতো। এসব কারণে সে প্রতিদিন টাকা চাইতো। কিন্তু সে বাজি খেলতো বলে তাকে কোনো টাকা দিতাম না। এ নিয়ে প্রায় প্রতিদিনই তার সঙ্গে তর্ক হতো। সব শেষে তার ল্যাটপটিও বিক্রি করে দিয়েছে। আর আজ সে আত্মহত্যা করল।

রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় তুষারের বাড়ি। এর আগে গতকাল বুধবার (৬ অক্টোবর) রাতে তানভীর আলম তুষার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে সে লিখেছে, ‘চিরদিনের জন্য চলে যাচ্ছি (I QUIT for ever)।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর