ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী ২০২২ পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কালের কণ্ঠের প্রতিনিধি সৌম্য সরকার সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি ইভান চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক ভোরের কাগজ ও ডেইলি বাংলাদেশ’র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আদিব, দফতর সম্পাদক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র মাহমুদ জয়, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের প্রতিনিধি শিপন তালুকদার, প্রচার সম্পাদক দৈনিক অধিকারের প্রতিনিধি আবু সাঈদ জনি, কার্যনির্বাহী সদস্য-১ ইত্তেফাকের প্রতিনিধি মোবাশ্বের আহমেদ ও কার্যনির্বাহী সদস্য-২ যুগের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাকির হোসেন।
নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দরের পরিচালক নুরুজ্জামান খান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বেরোবিসাসের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গনের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক বিপুল হোসেন।
নির্বাচন শেষে সাংবাদিক সমিতির ২০২০ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোবাশ্বের আহমেদ এবং উপদেষ্টামণ্ডলীরা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিকেলে নব-নির্বাচিত সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সারাবাংলা/পিটিএম