বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বেলারুশে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ সময় দেখুন
বেলারুশে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেশী বেলারুশে ১২টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পান্তসির-এস মোতায়েন করেছে রাশিয়া। শনিবার (২৯ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বেলারুশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে ১২টি পান্তসির-এস মোতায়েন করা হয়েছে। এর প্রতিটিতে রয়েছে ১২টি করে ক্ষেপণাস্ত্র। রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জোন থেকে একটি কার্গো ট্রেনে করে এসব অস্ত্র বেলারুশে নেওয়া হয়েছে।

রাশিয়ার তৈরি স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পান্তসির-এস। এ ব্যবস্থা আকাশে ২৫ থেকে ৩৬ কিলোমিটার দূরের বস্তুকে শনাক্ত করতে সক্ষম। প্রতিটি পান্তসির-এস এ রয়েছে একটি করে রাডারের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা।

ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েনের পাশাপাশি প্রতিবেশী বেলারুশেও অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনকে তিন দিকে ঘিরে ফেলতে রাশিয়া কৃষ্ণ সাগর ও মিত্র দেশ বেলারুশে ব্যাপক অস্ত্র মোতায়েন করছে। যদিও রাশিয়া বরাবরই ইউক্রেনে সামরিক অভিযানের কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করে আসছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর