বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বেলুচিস্তানের ট্রেন হামলায় ভারত জড়িত, দাবি পাকিস্তানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৫ ১৫:১২ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৫:৫৭

ট্রেন যাত্রীদের উদ্ধার অভিযানে পাকিস্তানের সেনারা

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় ভারতকে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের দাবি, হামলাকারীরা ভারতের মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।

এর আগে বুধবার (১২ মার্চ) গভীর রাত পর্যন্ত চলা অভিযানে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩৩ হামলাকারী। এ পর্যন্ত ১৯০ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের এক প্রত্যন্ত এলাকায় কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি ট্রেন আক্রমণ করে নিষিদ্ধঘোষিত বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। হামলাকারীরা ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে এবং পরিচয় যাচাই করে কয়েকজনকে হত্যা করে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, স্বশস্ত্র গোষ্ঠীর কয়েকজন পালিয়ে গেছে, যাদের ধরতে অভিযান চলছে।

শুক্রবার (১৪ মার্চ) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ দাবি করেন, ‘বেলুচিস্তানে এই হামলা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান মদদদাতা পূর্ব প্রতিবেশী দেশ’, ইঙ্গিত ছিল ভারতের দিকে। তবে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এদিকে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, ‘আমাদের কাছে ভারতের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ রয়েছে।’ তবে তিনিও কোনো বিস্তারিত তথ্য দেননি।

ভারত সরকার পাকিস্তানের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে যে, হামলাকারীরা আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছিল এবং সেখানে তাদের ‘হ্যান্ডলার’ ছিল। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, বিএলএ’র কোনো কার্যক্রম আফগানিস্তানে নেই।

উল্লেখ্য, পাকিস্তানের সবচেয়ে বড় ও প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল। বেলুচ সম্প্রদায়ের অনেকেই অভিযোগ করেন যে, কেন্দ্রীয় সরকার তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে, যদিও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে।

এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, ইরান ও যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘৃণ্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

সারাবাংলা/এসডব্লিউ

পাকিস্তানে ট্রেনে হামলা
বেলুচিস্তান
ভারত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর