মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

বেসরকারিকরণের মাধ্যমে সাড়ে ৫ হাজার কোটি ডলার সংগ্রহ করবে সৌদি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৫৯ সময় দেখুন
বেসরকারিকরণের মাধ্যমে সাড়ে ৫ হাজার কোটি ডলার সংগ্রহ করবে সৌদি


আন্তর্জাতিক ডেস্ক

বেসরকারিকরণের মাধ্যমে অন্তত ৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এক ঘোষণায় জানিয়েছেন, অন্তত ১৬টি ভিন্ন খাতের ১৬০টি প্রকল্প বেসরকারি খাতে দেওয়া হবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বেসরকারিকরণ পরিকল্পনা থেকে অন্তত ৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার অর্জন করা। এর মধ্যে ১৬৫০ কোটি ডলার আসবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ থেকে’।

তিনি আরও বলেন, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা মূলত বেসরকারি খাতকে দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নগর পরিবহণ, স্কুল ভবন, বিমানবন্দর, পানি নির্লবণীকরণ ও নিষ্কাশন ব্যবস্থায় যুক্ত করতে চাই, যাতে তাদের উন্নত ব্যবস্থাপনায় এসব খাতে সেবা বৃদ্ধি পায়’।

সৌদি আরবের অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবকাঠামো উৎপাদন বাড়াতে সাহায্য কর, অন্তর্ভুক্তিমুলক ও টেকসই উন্নয়নের ভিত্তিও তৈরি করে’।

উল্লেখ্য, সৌদি আরব সম্প্রতি বেসরকারিকরণের পথে হাঁটছে। মোহাম্মদ বিন সালমান যুবরাজের দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসাসহ বিভিন্ন খাতে আমূল সংস্কার করছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom