শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নতুন চেয়ারম্যান শেখ কবির হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪২৭ সময় দেখুন
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নতুন চেয়ারম্যান শেখ কবির হোসেন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সভায় সমিতির সংঘস্মারক অনুযায়ী ২০২১-২০২৩ মেয়াদের কার্যনিবাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন।

নির্বাচনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিককে ভাইস-চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজীর আহমেদকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে।

এছাড়া ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের ড. আনিস আহমেদকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে বি এম মঈন উদ্দিন চিশতি ট্রেজারার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন।

কার্যনিবাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন— পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ কে এম এনামুল হক শামীম, সোনারগাঁও ইউনিভার্সিটির নজরুল ইসলাম বাবু, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাজী রফিকুল আলম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইশতিয়াক আবেদিন, ব্র্যাক ইউনিভার্সিটির সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মোজাফফর উদ্দিন সিদ্দিক, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের চৌধুরী নাফিজ সরাফত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সবুর খান, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এ কে এম নুরুল ফজল বুলবুল, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াদ আহমেদ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন ২০২১ সালের এই নির্বাচন পরিচালনা করেন।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর