রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

পঞ্চগড়ের বোদায় পানিতে ডুবে আর রাইয়ান নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে
বৃহস্পতিবার সকালে উপজেলার ৭ নং চন্দনবাড়ী ইউনিয়নের শমসেরনগর গ্রামে।মৃত শিশুটি শমসেরনগর গ্রামের আব্দুল করিমের
পুত্র।

স্থানীয় বাসিন্দা মোঃ আবু জানান, সকালে শিশুটির মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল।
কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে মা পিয়ারা খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে রাইয়ানকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বোদা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর