রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বৌদ্ধ নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১২২ সময় দেখুন
বৌদ্ধ নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। এতে লন্ডন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ও বিজন কান্তি সরকার।

বৌদ্ধ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দীপেন দেওয়ান, জন গোমেজ, অমলেন্দু অপু, দেবাশীষ রায় মধু, প্রার্থ প্রতিম অপু, ড. দিলীপ বড়ুয়া, প্রধান চন্দ্র চাকমা, অনিমেষ চাকমা, স্যচিংপ্রো জেরী মৈত্রী চাকমা, সুশীল বড়ুয়া, উদয় কুসুম বড়ুয়া, জিন প্রিয় ভিক্ষু, মেরুল বাড্ডা মন্দিরের ভিক্ষু জিন প্রিয়, কমলাপুর মন্দিরের ভিক্ষু প্রজ্ঞা ত্রয়া, দেবপ্রিয় ভিক্ষু প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পুরো জাতি, গোটা দেশ আজ ক্রান্তিকাল পার করছে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র দানব সরকার কেড়ে নিয়েছে জনগণের কাছ থেকে। সেই গণতন্ত্র ফিরে পেতে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম সহজ কথা নয়। কখনও উত্থান আসবে, কখনও পতন আসবে। সবকিছুকে সামনে নিয়ে দেশকে মুক্ত করার জন্য আন্দোলন বেগবান করতে হবে, বিজয় অর্জন করতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর