বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ব্যস্ত গ্রামের নারীরা শীতে কুমড়োবড়ি খাবারে বাড়তি স্বাদে জুড়ি নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ সময় দেখুন
ব্যস্ত গ্রামের নারীরা শীতে কুমড়োবড়ি খাবারে বাড়তি স্বাদে জুড়ি নেই


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

কুমড়োবড়ি রান্না তরকারিতে বাড়তি স্বাদ আনতে জুড়ি নেই। শীতের শুরুতেই এ বড়ি তৈরি শুরু করেন গ্রামাঞ্চলের নারীরা। শীত আসলেই যেন গ্রামাঞ্চলে এর কদর বেড়ে যায়। কুমড়োবড়ি দিতে ব্যস্ত হয়ে পড়েন গৃহবধূরা।সূর্য্য উদয়ের সাথে শুরু হয় কুমড়োবড়ি দেওয়া। শীত এলে কুমড়োবড়ি দেওয়ার এক অন্য রকম উৎসব শুরু হয়। বাণিজ্যিকভাবে বড়ি বিক্রি করেও অনেকে সংসারে আনেন স্বচ্ছলতা।

সম্পূর্ণ দেশীয় উপাদানে তৈরি করা হয় এ কুমড়োবড়ি। গাছপাকা সাদা বর্ণের চালকুমড়া কুচি কুচি করে কাটতে হয়, অনেকে কুড়ে কুড়েও তোলেন। তারপরে কলাইয়ের ডাল ভিজিয়ে সেটা বেটে, চালকুমড়া আর কলায়ের ডাল একসঙ্গে অনেকক্ষণ ধরে ভালো করে মথে (মাখা) বাঁশের চাটাইয়ের ওপরে ছোট ছোট করে বড়ি বিছিয়ে দেওয়া হয়। তারপর দুই- তিন দিন ভালো করে রোদে শুকালেই খাওয়ার উপযোগী হয়ে যায় সুস্বাদু কুমড়োবড়ি।

শীতের আভাস আসার সঙ্গে সঙ্গে গ্রামের নারীরা বড়ি তৈরি করে থাকেন। সেটা পুরো শীতকাল জুড়েই বিভিন্ন সবজির সঙ্গে রান্না করে খাওয়া হয়। শীতকালীন সবজির সঙ্গে এ বড়ি রান্না করলে পরিবারের সবাই খুব পছন্দ করে। আলু, বেগুন মাছ আর পালং শাকের সঙ্গে কুমড়োবড়ি খেতে খুব ভালো লাগে। এ সময় দোকানে কলাই বিক্রির হিড়িক পড়ে। বাজারে চাল কুমড়োর কদর বেড়ে যায়। দুই দশক আগে কুমড়োবড়ি দেয়ার আগের রাতে ঢেঁকির শব্দ শোনা যেত অনেক বাড়ীতে। অনেকের বাড়ীতে সারিবদ্ধ ভাবে কুমড়ো, কলাই ডালের পাত্র রাখা হতো। একজনের শেষ হলে অন্যজনের টা শুরু। সব থেকে মজার ব্যাপার কেউ কাউকে ছেড়ে চলে যেতনা। সবাই সবাইকে সহযোগিতা করতো। এখন ঢেঁকি না থাকায় ইঞ্জিনচালিত মিলে মাড়াই করা হয়।

বড়ি তৈরি সম্পর্কে জানতে চাইলে গৃহবধূ হিমাঙ্গীনি মন্ডল, প্রিয়াংকা মন্ডল বলেন, শীতের শুরুতেই পাকা চালকুমড়া কুড়ে নেই। তারপর কাঁচা কলাইয়ের ডাল ভিজিয়ে বেটে ময়দা মাখানোর মতো করি। খোলা পুকুরে কিংবা নদীর পানিতে ভালো করে সেটা ধুয়ে নিই, যাতে বড়িটার রং ধবধবে সাদা হয়। টিউবওয়েলের পানিতে ধুলে বড়িটা লালচে হয়ে যায়। কুমড়া আর কলাইয়ের ডাল যদি ভালো করে মেশানো না হয়, তাহলে সেটার স্বাদ কমে যায় এবং রান্না হতে দেরি হয়। সব মিলিয়ে বিজ্ঞানের এ যুগেও আগের দিনের এ সুস্বাদু তরকারী জাতীয় খাবারটি আজও টিকে আছে গ্রামাঞ্চলের গৃহবধূদের কারনে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর