রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ব্রাজিলে করোনায় ৫ লাখ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
ব্রাজিলে করোনায় ৫ লাখ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

করোনা মহামারিতে মৃত্যুর হিসাবে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে কোভিডজনিত মোট মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে।

ভ্যাকসিন কর্মসূচির ধীর গতি, নতুন ভ্যারিয়েন্টের বিস্তার এবং শীতের শুরু ও কঠোর সামাজিক দূরত্ব বিধি আরোপে সরকারি অনীহা এসব কারণে দেশটিতে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের মাত্র ১১ শতাংশ পূর্ণবয়স্ক মানুষ করোনা ভ্যাকসিনের দুই ডোজ পেয়েছেন। এ অবস্থায় পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলেছে দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজ।

শনিবার (১৯ জুন) ব্রাজিলে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন আর তাদের মধ্যে পাঁচ লাখ ৮০০ জনের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহ থেকে ব্রাজিলে দৈনিক গড়ে দুই হাজার মানুষের মৃত্যু হচ্ছে। মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর