বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ব্রাজিলের তিনটি প্রদেশে গত কয়েকদিনে পুলিশের মাদকবিরোধী অভিযানে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। মূলত মাদক চোরাকারবারীদের হাতে পুলিশের এক কর্মকর্তা নিহতের জেরে দেশটির রিও ডি জেনেরিও, সাও পাওলো এবং বাহিয়ায় এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রিও ডি জেনেরিওতে সর্বশেষ অভিযানে নিহত হয়েছেন ১০ জন।

পুলিশ জানায়, তারা কমপ্লেক্সো দা পেনহা এলাকায় গুলিবর্ষণের শিকার হলে পাল্টা গুলি চালায় এবং এতে কমপক্ষে ১০ জন নিহত হন।

এর আগে, অপারেশন শিল্ড নামে অভিহিত করা একটি অভিযান চালানো হয় সাও পাওলো প্রদেশে। পাঁচ দিনের সেই অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৬ জন মারা যান। এ ছাড়া, অভিযানের সময় সাও পাওলো প্রদেশ থেকে ৫৮ জনকে গ্রেফতারও করা হয়।

উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার কর্মকর্তারা বলছেন, গত শুক্রবার থেকে সেখানে ১৯ জন সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে।

ব্রাজিলের সাও পাওলোর উপকূলীয় শহর গুয়ারুজাতে গত বৃহস্পতিবার মাদক চোরাকারবারীদের হাতে নিহত হন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনার পর পুরো সাও পাওলোতে তাণ্ডব চালায় পুলিশ। আর এরপরই তিনটি প্রদেশে মাদক চক্রকে লক্ষ্য করে পুলিশ অভিযানে নামে।

স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, অভিযানের সময় ৩৮৫ কেজি মাদকদ্রব্যের পাশাপাশি বন্দুকও জব্দ করা হয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর