বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ব্রাসেলসে পৌঁছেছেন বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
ব্রাসেলসে পৌঁছেছেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট – ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে দুই দিনের সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপি।

রোববার (১৩ জুন) স্থানীয় সময় রাতে তিনি ব্রাসেলসে পৌঁছান। সেখানে বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু তাকে স্বাগত জানান।

এদিকে, সোমবারের (১৪ জুন) সম্মেলনে ন্যাটোর ২৮ সদস্যদেশের নেতাদের যোগ দেওয়ার কথা রয়েছে। ন্যাটো সম্মেলনে মহাকাশ, সাইবার পরিসর এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব ইস্যুতে আলোচনা হতে পারে। সম্মেলন উপলক্ষে ব্রাসেলসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৈঠকের পর ন্যাটো নেতারা যৌথ বিবৃতি দেবেন। বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বাইডেন কড়া কোনো বার্তা দেবেন বলে আশা করছেন ন্যাটো নেতারা।

অন্যদিকে, বুধবার (১৬ জুন) পুতিনের সঙ্গে বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকে সুলিভান বলেন, ইশতেহারে চীনকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হবে না। ভাষাও খুব বেশি উত্তেজনাপূর্ণ হবে না।

পাশাপাশি, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং সিরিয়া ও লিবিয়ায় তুরস্কের সেনা অভিযানের কারণে সৃষ্ট সংকট সমাধানে ন্যাটোর মিত্রদেশগুলো পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

অপরদিকে, ন্যাটোর বৈঠকের পরে বাইডেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

মঙ্গলবার (১৫ জুন) ইইউ-যুক্তরাষ্ট্র সম্মেলনে যোগ দেবেন বাইডেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেনের সঙ্গে আলোচনা করবেন তিনি।

সোমবার (১৪ জুন) বিকেলেই সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে রওনা দেবেন জো বাইডেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর