বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৫৬ সময় দেখুন
ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কনজারভেটি দলের নেতা ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে যান ঋষি সুনাক। এদিন টুইটারে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন অপর প্রার্থী পেনি মরড্যান্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ‘হাউস অফ কমন্স’-এ কনজারভেটিভ পার্টির (টোরিও বলা হয়) ৩৫৭ জন সাংসদের অর্ধেকেরও বেশি ঋষি সুনাকের (Rishi Sunak) পক্ষে ভোটদান করেন। লড়াইয়ে টিকে থাকতে প্রয়োজনীয় ন্যূনতম ১০০ জন এমপির ভোট টানতে ব্যর্থ হয়েছেন পেনি মরড্যান্ট।

পেনি ১০০ জন এমপি-র সমর্থন পেলে লড়াই অন্য মাত্রা পেত। কারণ, তখন দেশজুড়ে থাকা কনজারভেটিভ পার্টির প্রায় দুই লাখ ভোটার অনলাইন ভোটিংয়ের মধ্যমে তখন নতুন প্রধানমন্ত্রী বেছে নিতেন।

উল্লেখ্য, গতকাল শেষ মুহূর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই জন্য সোমবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের নামে সিলমোহর পড়ে যাওয়ার সম্ভাবনা ছিলই। বলে রাখা ভালো, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে বিয়ে করেন ঋষি। এবার ইতিহাস তৈরি করে তিনিই হলেন ব্রিটেনের প্রথম অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।

কয়েক মাস আগেই দলীয় বিদ্রোহে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন বরিস জনসন (Boris Johnson)। ক্রিস পিনচার ইস্যুতে দলের অন্দরেই বেনজির বিক্ষোভের মুখে পড়েন বরিস। পরিস্থিতি জটিল করে প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলে ইস্তফা দেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ ও অর্থ দফতরের প্রধান ঋষি সুনাক (Rishi Sunak)। তারপরই শুরু হয় প্রধানমন্ত্রী পদের দৌড়। দিনকয়েকের জন্য মসনদে বসলেও শেষমেশ গদি ইস্তফা দিতে বাধ্য হন লিজ ট্রাস।

ভারতীয় বংশোদ্ভূত তরুণ ঋষি সুনাকের জন্ম সাউদাম্পটন শহরে। এদেশের সবচেয়ে ঐতিহ্যশালী, অভিজাত স্কুলগুলোর একটি উইনচেস্টার কলেজে পড়াশোনা। তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তার।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর