বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ব্রিটেনের রাজা হলেন চার্লস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ সময় দেখুন
ব্রিটেনের রাজা হলেন চার্লস


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ছেলে যুবরাজ চার্লস ব্রিটেনের রাজা হয়েছেন। প্রাথমিকভাবে তাকে কিং চার্লস তৃতীয় বলে সম্বোধন করা হবে। পরে তিনি তার নামের অংশ চার্লস, ফিলিপ, আর্থার বা জর্জ থেকে যেকোনো একটি নাম বেছে নেবেন।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যায় রানির মৃত্যুর পরপরই ক্রাউন কিং হিসেবে দায়িত্ব নিয়েছেন চার্লস। তবে এখনই কোনো আনুষ্ঠানিকতা পালন করা হয়নি। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে একটি বিবৃতিতে শোক প্রকাশ করা হয়। ওই বিবৃতি রাজা চার্লসের নামে জারি হয়।

রানি এলিজাবেথের মৃত্যুতে রাজপ্রাসাদের তরফ থেকে বিবৃতিতে রাজা চার্লস বলেছেন, ‘আমরা একজন লালিত সার্বভৌম এবং একজন অত্যান্ত প্রিয় মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি জানি তার অভাব সারা দেশ, রাজ্য, কমনওয়েলথ এবং গোটা বিশ্বের অসংখ্য মানুষ গভীরভাবে অনুভব করবেন।’

রানির মৃত্যুর পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যে চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেসন কাউন্সিল নামে পরিচিত একটি আনুষ্ঠানিক কাউন্সিলের সামনে তাকে রাজা ঘোষণা করা হবে। ব্রিটিশ সার্বভৌমের ব্যক্তিগত কাউন্সিল- প্রিভি কাউন্সিল, পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্যদের একটি দল, রানির অতীত এবং বর্তমান এবং সহকর্মী এবং কিছু জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তা ও কমনওয়েলথ হাইকমিশনার এবং লন্ডনের মেয়র অ্যাকসেসন কাউন্সিলের সদস্য।

৭৩ বছর বয়সী চার্লস সাত দশক ধরে ব্রিটিশ সিংহাসনের প্রথম উত্তরাধিকারী।  যুবরাজ হিসেবে ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করেছেন তিনি। চার্লস ১৯৫২ সালে মা এলিজাবেথ রানি হওয়ার পরপরই যুবরাজ হন। দীর্ঘদিন তার উপাধি ছিল প্রিন্স অব ওয়ালেশ। তবে বর্তমানে এ উপাধি তার ছেলে প্রিন্স উইলিয়ামের মাথায়।

যুবরাজ চার্লস ব্রিটেনের রাজা হওয়ায় তিনি ইংল্যান্ড এবং ১৫টি কমনওয়েলথভুক্ত দেশেরও নিয়মতান্ত্রিক রাজা হলেন। চার্লসপত্নী ক্যামিলা হয়েছেন কুইন কনসর্ট।

আরও পড়ুন 

এর আগে, বৃহস্পতিবার রানির স্বাস্থ্যের অবনতির খবর প্রকাশ করে রাজপ্রাসাদ। রানির অসুস্থতার খবর পেয়ে বালমোরাল প্যালেসে ছুটে যান প্রিন্স চার্লসসহ তার সন্তান-সন্ততিরা। গত জুলাই থেকে রানি স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে অবস্থান করছিলেন।

জানা গেছে, রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার হাঁটাচলা করতে ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর