বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

বড় অংকের ঋণ পাচ্ছে ভারত বায়োটেক ও সেরাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
বড় অংকের ঋণ পাচ্ছে ভারত বায়োটেক ও সেরাম


আন্তর্জাতিক ডেস্ক

স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এবং টিকা প্রস্তুতকারক কোম্পানিকে ঋণ দিচ্ছে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ইতোমধ্যেই ১০ হাজার কোটি টাকার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খারা।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ৫০ হাজার কোটি টাকার ঋণ দিতে রাজি হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অতিমারিতে ধসে যাওয়া দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেপো রেটের হারেই ওই অর্থ শীর্ষ ব্যাংকের থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ হিসাবে নিতে পারবে। যাতে টিকা প্রস্তুতকারক, ওষুধ প্রস্তুতকারক, হাসপাতাল, প্যাথোলজি ল্যাব, অক্সিজেন প্রস্তুতকারক সংস্থাকে ঋণ হিসাবে দিতে পারে। শীর্ষ ব্যাঙ্কের সবুজ সঙ্কেত পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।

ইতোমধ্যেই কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক এবং অ্যাস্ট্রেজেনেকার কোভিশিল্ড প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউটকে বড় অঙ্কের অর্থ ঋণ হিসাবে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এসবিআই।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom