বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ভগবান শিবের অতি প্রিয়…! শরীরের রক্ষাকবচ এটি! রাশি মেনে পরুন রুদ্রাক্ষ, কাটবে ফাঁড়া, খুলবে সৌভাগ্যের দরজা Astrology importance of rudraksha and its types benefits for mental and physical health

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০৪ সময় দেখুন


Last Updated:

Astrology: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য রুদ্রাক্ষ শরীরে পরা হয়। আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও রুদ্রাক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে।

আমরা সকলেই জানি, রুদ্রাক্ষ ভগবান শঙ্করের রুদ্র রূপের সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ বস্তু। হিন্দু শাস্ত্রে রুদ্রাক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি মস্তিষ্কের রোগ এবং মৃগীরোগের মতো সমস্যায় ওষুধ হিসেবে উপকারী। এই ফলগুলো গাছে পাকে এবং শীতকালে পড়ে যায়। এর ভিতরের বীজকে রুদ্রাক্ষ বলে, যা লাল রঙের এবং শক্ত হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য রুদ্রাক্ষ শরীরে পরা হয়। আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও রুদ্রাক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে।

রুদ্রাক্ষ কত প্রকার –

– দুই মুখী রুদ্রাক্ষ

– তিন মুখী রুদ্রাক্ষ

– চার মুখী রুদ্রাক্ষ

– পাঁচ মুখী রুদ্রাক্ষ

– ছয় মুখী রুদ্রাক্ষ

– সাত মুখী রুদ্রাক্ষ

– আট মুখী রুদ্রাক্ষ

– নয় মুখী রুদ্রাক্ষ

– দশ মুখী রুদ্রাক্ষ

– এগারো মুখী রুদ্রাক্ষ

– বারো মুখী রুদ্রাক্ষ

রুদ্রাক্ষ পরার নিয়ম –

রুদ্রাক্ষ পরার সময় কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে –

– রুদ্রাক্ষ জপমালা বা রুদ্রাক্ষ পরিধান করে শ্মশানে যাওয়া যাবে না। এই স্থান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপবিত্র মনে করা হয়।

– একজন রুদ্রাক্ষ পরিধান করলে সেটি অন্য ব্যক্তির পরা উচিত নয়।

– রুদ্রাক্ষের জপমালাতে অবশ্যই বিজোড় সংখ্যার পুঁতি থাকতে হবে।

– রুদ্রাক্ষের জপমালা কমপক্ষে ২৭টি পুঁতির হতে হবে।

– কালো সুতোয় রুদ্রাক্ষ পরা উচিত নয়, বরং লাল বা হলুদ সুতোয় জড়ানো শুভ বলে মনে করা হয়।

– সবসময় পরিষ্কার হাতে রুদ্রাক্ষ স্পর্শ করা উচিত।

রুদ্রাক্ষ পরা অবস্থায় কী করা উচিত –

রুদ্রাক্ষ পরার পর মহাদেবের প্রীত্যর্থে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করতে হবে। স্নানের পর সর্বদা রুদ্রাক্ষ পরিধান করা উচিত।

কীভাবে রাশিচক্র অনুসারে রুদ্রাক্ষ বেছে নিতে হবে –

– মেষ, কর্কট, তুলা, মকর ও কুম্ভ রাশির জাতকরা রুদ্রাক্ষ পরতে পারেন।

– মেষ রাশির জাতক জাতিকাদের তিনমুখী রুদ্রাক্ষ পরা উচিত।

– বৃষ রাশির জাতক জাতিকাদের ছয়মুখী রুদ্রাক্ষ পরা উচিত।

– মিথুন রাশির জাতক জাতিকাদের চারমুখী রুদ্রাক্ষ পরা উচিত।

– কর্কট রাশির জাতক জাতিকাদের দুইমুখী রুদ্রাক্ষ পরা উচিত।

– সিংহ রাশির জাতক জাতিকাদের একমুখী রুদ্রাক্ষ পরা উচিত।

– কন্যা রাশির জাতক জাতিকাদের বারোমুখী রুদ্রাক্ষ পরা উচিত।

আরও পড়ুন-আর রক্ষে নেই…! ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! কী এই ‘বম্ব সাইক্লোন’? রাক্ষুসে ঝড়-বৃষ্টি উড়িয়ে দেবে সব! বাংলায় কী হবে? রইল মেগা আপডেট

আসল রুদ্রাক্ষ চেনার উপায় –

আসল রুদ্রাক্ষ চেনা খুব সহজ। একটি সম্পূর্ণ পাকা রুদ্রাক্ষ জলে নিমজ্জিত হলে ডুবে যায়। যদি রুদ্রাক্ষ জলে দ্রুত ডুবে যায় তবে তা আসল হবে। একই সঙ্গে, যে রুদ্রাক্ষ ধীরে ধীরে ডুবে যায় তা নকল বা নিম্নমানের বলে মনে করা হয়। রুদ্রাক্ষের আকৃতি প্রধানত গোলাকার এবং এর কাঁটা হালকা হলেও শক্ত।

আরও পড়ুন-ফের কি তেড়ে আসছে ঘূর্ণিঝড়? ফুঁসছে বঙ্গোপসাগর…! বাংলায় কী হবে? ‘সাইক্লোন’ নিয়ে বিরাট সতর্কবাণী দিল IMD

রুদ্রাক্ষের গুরুত্ব –

রুদ্রাক্ষ শুধু একটি ধর্মীয় বস্তু নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। অতএব, এটি সঠিকভাবে ধারণ করা এবং এর মর্ম উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/

Astrology: ভগবান শিবের অতি প্রিয়…! শরীরের রক্ষাকবচ এটি! রাশি মেনে পরুন রুদ্রাক্ষ, কাটবে ফাঁড়া, খুলবে সৌভাগ্যের দরজা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর