সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ভাঙ্গায় খেলাফত মজলিস প্রার্থীর তোরণে আগুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
ভাঙ্গায় খেলাফত মজলিস প্রার্থীর তোরণে আগুন


ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা।

বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ফয়েজ মিয়ার বাড়ির সামনে মহাসড়কে নির্মিত তোরণে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় পৌর সভার সামনে এবং ফয়েজ মিয়ার বাড়ির সামনে একটি তোরণ নির্মাণ করে। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর খেলাফত মজলিসের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং নিন্দার ঝড় উঠে।

এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, যারা আমার তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলব, আপনারা তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করুন। আমার মনে হচ্ছে, আজকে আমার নির্বাচনি তোরণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কালকে বিএনপির পরদিন স্বতন্ত্র প্রার্থীর তোরণে আগুন দিবে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চারদিকে রিকশা মার্কার জোয়ার দেখে আমার তোরণে আগুন দিয়েছে। এগুলো করে আমাদের দমিয়ে রাখা যাবে না বলেও জানান তিনি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর