সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একা হেঁটে যাবেন রাশেদ প্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ সময় দেখুন
ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একা হেঁটে যাবেন রাশেদ প্রধান


ঢাকা: ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসনের প্রতিবাদে এবং দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে এক ব্যতিক্রমী ব্যক্তিগত কর্মসূচি ঘোষণা করেছেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ওসমান হাদিকে গুলি করার স্থান রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে তিনি একা পায়ে হেঁটে যাত্রা করবেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় রাশেদ প্রধান জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে খুনি হাসিনাকে ফেরত এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গেলেও বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। তাই এবার কোনো জনবল বা মিছিল না নিয়ে তিনি একা, নিরস্ত্র, পায়ে হেঁটে প্রায় ৮ কিলোমিটার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকামী জনগণের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সীমানায় কতৃত্ব প্রতিরোধের প্রতীক কালো গোলাপ দিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে চাই। এই শান্তিপূর্ণ ও ব্যক্তিগত প্রতিবাদে বাধা দিতে হলে আমাকে গ্রেফতার করতে হবে।

ভারতীয় “র” এবং আওয়ামী লীগের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, আমাকে থামাতে হলে আমার ভাই হাদির মতোই গুলি করতে হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর