মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ভারতীয় বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
ভারতীয় বিমান ঘাঁটিতে ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মুতে বিমানবাহিনীর এক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ভারতের সামরিক কোনো স্থাপনায় এটাই প্রথম কোনো ড্রোন হামলার ঘটনা বলে দাবি করছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

এনডিটিভির খবরে বলা হয়, শনিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে প্রথম বিস্ফোরণ ঘটে। ৬ মিনিট পর রাত ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় অন্তত দুই জন ভারতীয় বিমান বাহিনীর সদস্য আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব ড্রোন পাকিস্তান থেকে ভারতের জম্মুতে প্রবেশ করেছে। ড্রোনগুলো চীনের তৈরি হতে পারে বলেও দাবি করা হচ্ছে। এ ড্রোন হামলার লক্ষ্য ছিল ওই ঘাঁটিতে থাকা যুদ্ধবিমান ও হেলিকপ্টার। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ভারতের পুলিশ এ হামলাকে সন্ত্রাসীদের কাজ বলে জানিয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং বলেন, ভারতীয় বিমানবাহিনীর জম্মু ঘাঁটিতে ড্রোন হামলাটি একটি সন্ত্রাসী হামলা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর