মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরি সমুদ্রে ভাসবে আগামী বছর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরি সমুদ্রে ভাসবে আগামী বছর


আন্তর্জাতিক ডেস্ক

২০২২ সালের মাঝামাঝি ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হবে রণতরি আইএনএস বিক্রান্ত। এটি ভারতের নিজস্ব তৈরি প্রথম কোনো বিমানবাহী রণতরি। ভারতের নৌবাহিনীতে বর্তমানে আইএনএস বিক্রমাদিত্য নামক একটি বিমানবাহী রণতরি রয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, কেরেলার কোচিতে দক্ষিণ নৌকমান্ডের একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ২০২২ সালে আইএনএস বিক্রান্তের নৌবাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ভারতের পূর্ব সেনা কমান্ডে এ রণতরিটি যুক্ত হবে বলেও জানান রাজনাথ সিং।

আইএনএস বিক্রান্ত ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম কোনো বিমানবাহী রণতরি। এর ওজন প্রায় ৪০ হাজার টন। যুদ্ধবিমান উঠানামার সুবিধাসম্পন্ন এ রণতরিটির ডেক ২৬২ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ।

ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরি সমুদ্রে ভাসবে আগামী বছর

আইএনএস বিক্রান্ত নামটি ভারতের নৌবাহিনীতে নতুন নয়। এর আগে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জড়ালে আইএনএস বিক্রান্ত নামক দুর্ধর্ষ এক রণতরি বিস্তৃত সমুদ্রজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে বিপুল পরাক্রম দেখিয়েছিল। ৩৬ বছর সমুদ্রে বিচরণের পর  ওই রণতরিটি পুরনো হয়ে যাওয়ায় ১৯৯৭ সালে বাতিল করে দেওয়া হয়। যুদ্ধে পরাক্রমশীল ওই রণতরিরের সম্মানে সেদেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরিটির নামও রাখা হচ্ছে আইএনএস বিক্রান্ত।

বর্তমানে ভারতের নৌবাহিনীতে যুদ্ধবিমানবাহী একমাত্র রণতরী আইএনএস বিক্রমাদিত্য। এটি রাশিয়ার তৈরি। ২০১৪ সালে ভারতের নৌবহরে যুক্ত হয় এ রণতরিটি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর