বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

ভারতের স্যাটেলাইট অভিযান ব্যর্থ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
ভারতের স্যাটেলাইট অভিযান ব্যর্থ


আন্তর্জাতিক ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের নতুন স্যাটেলাইট ইওএস-০৩ উৎক্ষেপণের পর কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হয়েছে। খবর এএনআই।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটে করে স্যাটেলাইট উৎক্ষেপণের পর সে খবর টুইটারে জানিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

তারপরই ঘটে বিপর্যয়। এ ব্যাপারে ইসরো জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ধাপে রকেটের কার্যক্রম স্বাভাবিকই ছিল। কিন্তু তৃতীয় ধাপ অর্থাৎ চূড়ান্ত ধাপে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এছাড়াও, ত্রুটি থাকার কারণে স্যাটেলাইটটিকে কক্ষপথে বসানো যায়নি বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান।

প্রসঙ্গত, চলতি বছর ভারতের দ্বিতীয় মহাকাশ অভিযান। চার বছর পর এই প্রথম ব্যর্থ হলো দেশটির স্যাটেলাইট মিশন। পৃথিবীতে ঝড়, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার জন্য স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর