বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News

ভারতে করোনার কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
ভারতে করোনার কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে করোনাভাইরাসের কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। লকনৌ এর কেজিএমইউ হাসপাতালে ১০৯টি স্যাম্পলের জিনোম সিকুয়েন্সে পর ধরা পড়ে এ ভ্যারিয়েন্ট। জানা গেছে, ১০৯টি স্যাম্পুলের মধ্যে ১০৭টিই করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এবং দুটি কাপ্পা ভ্যারিয়েন্ট।

জিনোম সিকুয়েন্স বা ডিএনএ ক্রমবিন্যাসের মাধ্যমে একটি ভাইরাসের জিন কিভাবে সাজানো রয়েছে তা জানা যায়। এর মাধ্যমে করোনাভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্টও শনাক্ত করা হয়।

শুক্রবার জানা যায়, উত্তরপ্রদেশের সন্ত কবির নগরে এক ব্যক্তি করোনাভাইরাসের কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স ৬৬ বছর। পরে আরও একজন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানানো হয়েছে।

ভারতের করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ অনেকটা কমে আসলেও উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্টগুলো। করোনার ডেল্টা, ডেল্টা প্লাস, আলফা ও সর্বশেষ কাপ্পা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ভারতের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গত জুন মাসের ১৩ তারিখ উত্তরপ্রদেশ থেকে ১০৯টি স্যাম্পল সংগ্রহ করে এগুলোর জিনোম সিকুয়েন্স করা হয়।  এর মধ্যে একজন রোগী গত ২৭ মে থেকে বিআরডি কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি গত সপ্তাহে মারা যান।

জিনোম সিকুয়েন্সে দেখা গেছে, ওই ব্যক্তি করোনার কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। তিনি বিদেশে ভ্রমণ করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

ভারতের অতিরিক্ত স্বাস্থ্য সচিব অমিত মোহন প্রসাদ এ ব্যাপারে সংবাদমাধ্যমে বলেন, কাপ্পা ভ্যারিয়েন্ট উত্তরপ্রদেশে শনাক্ত হয়েছে। তবে এটি নিয়ে উদ্বেগের কিছু নেই, কারণ এটি করোনার একটি ভ্যারিয়েন্ট, করোনাভাইরাসের অন্য চিকিৎসার মতোই এর চিকিৎসা হবে।

কাপ্পা ভ্যারিয়েন্ট অবশ্য নতুন কোনো ভ্যারিয়েন্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এটি ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয়। এর বৈজ্ঞানিক নাম B.1.617.1. উল্লেখ্য, ভারতে শনাক্ত হওয়া অপর ভ্যারিয়েন্ট ডেল্টার বৈজ্ঞানিক নাম B.1.617.2.

কাপ্পা গ্রিক বর্ণমালার ১০ম বর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের নামকরণ গ্রিক বর্ণমালায় হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাপ্পা ভ্যারিয়েন্টকে এখনও ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ তালিকায় উন্নীত করেনি। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথম শনাক্ত ল্যাম্বডা ভ্যারিয়েন্টের মতোই কাপ্পাকেও ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ তালিকায় রাখা হয়েছে।

কাপ্পা একটি ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom