রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য: এআইআইএমএস প্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩১২ সময় দেখুন
ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য: এআইআইএমএস প্রধান


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আসছে। এটি আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ভারতের আঘাত হানতে পারে। ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) এর প্রধান ডা. রনদিপ গুলেরিয়া এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রনদিপ গুলেরিয়া বলেন, আমরা যতই নিষেধাজ্ঞা শিথিল করছি, ততোই মানুষের মাঝে করোনাকালীন আচরণবিধি হ্রাস পাচ্ছে। আমরা প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে কিছুই শিখিনি। আবার ভিড় বাড়ছে, লোকসমাগম বাড়ছে। এই অবস্থায় সংক্রমণ আবার বাড়বে। ভারতে করোনার তৃতীয় ঢেউ নিশ্চিত।

তিনি বলেন, আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউ দেখা দিতে পারে।

ভারতে এ পর্যন্ত প্রায় ৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের উভয় ডোজের আওতায় আনা হয়েছে। এ বছরের শেষ নাগাদ দেশটির ১৩০ কোটি জনসংখ্যার ১০৮ কোটিকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য রয়েছে দেশটির সরকারের। করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা সবচেয়ে জরুরি বলে জানান এ স্বাস্থ্য বিশেষজ্ঞ।

রনদিপ গুলেরিয়া বলেন, যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট তৃতীয় ঢেউয়ের কারণ হয়েছে। এটি এখনও মিউটেশন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। নতুন ঢেউগুলোর মধ্যকার দূরত্ব কমে আসছে। এটি উদ্বেগের কারণ।

তিনি বলেন, ভারতের করোনার প্রথম ঢেউয়ে ভাইরাসটি এত দ্রুত ছড়ায়নি। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে এটি অপেক্ষাকৃত দ্রুত ছড়িয়েছে। ভাইরাসটি আরও বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন হয়ে উঠেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় তিন কোটি মানুষ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর