বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

ভারতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বাড়ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৩৪ সময় দেখুন
ভারতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বাড়ছে


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণও বাড়ছে। ইতিমধ্যে দেশটিতে ফাঙ্গাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৯ হাজার ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

মূলত ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ খুবই বিরল। তবে সম্প্রতি ভারতে করোনাভাইরাসে আক্রান্তদের মাঝে এ সংক্রমণ দেখা যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গেলেও অনেকেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের মৃত্যুর আশঙ্কা ৫০ ভাগ। কিছু কিছু ক্ষেত্রে চোখ অপসারণ করে রোগীকে বাঁচাতে হয়। চিকিৎসা পরিভাষায় এই রোগকে বলা হয় মিউকোরমাইকোসিস।

ভারতের রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার করলে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া ডায়বেটিসে আক্রান্ত করোনা রোগীদের মধ্যেও এ সংক্রমণ হয়ে থাকে। উল্লেখ্য, কিছু কিছু ক্ষেত্রে করোনাভাইরাসের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে।

ভারতের চিকিৎসকরা সংবাদমাধ্যমে বলছেন, করোনাভাইরাস থেকে সেরে উঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের ঘটনা ঘটছে।

এ পর্যন্ত ভারতের পশ্চিমাঞ্চলের শহর গুজরাট ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে, এছাড়া ভারতের আরও অন্তত ১৫টি রাজ্যে ৮ থেকে ৯০০ জন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। ভারতের ২৯ টি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে।

ভারতের হাসপাতাল বিভাগের ওষুধ শাখার প্রধান ডা. ভিপি পান্ডে বলেন, ‘এ রোগে আক্রান্ত ৮০ শতাংশেরই অস্ত্রোপচারের প্রয়োজন হয়। বর্তমানে যে ভাবে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বেড়েছে, তাতে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না’।

তিনি বলেন, ‘এখন করোনার চেয়েও জটিল রোগ হিসেবে আবির্ভূত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। যদি রোগীদের সময় মতো চিকিৎসা দেওয়া না যায়, তাহলে মৃত্যুর হার ৯৪ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এ রোগের চিকিৎসা ব্যয়বহুল, এবং এর ওষুধেরও ঘাটতি রয়েছে’।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর