আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের কাছে একটি স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার অন্তত ১৭ জন কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৭ জুন) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, ওই কারখানায় ৩৭ জন কর্মী কাজ করছিলেন।। কারখানা থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাতের পর অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন।
নিহতদের বেশিরভাগই নারী কর্মী বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক নিহতের পরিবারকে তাৎক্ষনিক ২ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সারাবাংলা/আইই