বিজ্ঞানসম্মত নাম ক্ল্যারিয়াস গ্যারিপিনাস৷ টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, এই মাছের মধ্যে কারসিনোজেনিক, অর্থাৎ, ক্যানসার সৃষ্টিকারী পদার্থ থাকায় ২০০০ সালেই তা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় ভারতে৷ কিন্তু, যেহেতু এই মাছ যে কোনও পরিস্থিতিতে দারুণ ভাবে বেঁচে থাকতে পারে, খুব তাড়াতাড়ি মানে রীতিমতো হুহু করে বাড়ে, তাই মাছচাষিরা এই মাছ চাষ করে লুকিয়ে চুরিয়ে৷