শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

‘ভারত-বাংলাদেশের মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক তাই করব’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯১ সময় দেখুন
‘ভারত-বাংলাদেশের মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক তাই করব’


ঢাকা: আগামীকাল শুক্রবার (১২ জুন) ঢাকায় আসছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের মাটিতে পা রাখার একদিন আগে ফেসবুক পোস্টে তিনি আশা প্রকাশ করে লিখেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে।

ওই পোস্টে তিনি বলেছেন, ‘দুই দেশের বন্ধন কেবল ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের একটি সাধারণ স্বপ্ন রয়েছে, আর তা হলো গণতন্ত্রের সাধারণ স্বপ্ন।’

বৃহস্পতিবার (১১ জুন) কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় দীনেশ ত্রিবেদী বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। ১৬০ কোটি মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক, আমি নিশ্চিত যে নেতাজি সুভাষচন্দ্র বসু, এ দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন; যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং আমরা যা অর্জন করতে যাচ্ছি, তাতে যেন সফল হই।

জানা গেছে, স্ত্রী মৃণাল ত্রিবেদীকে নিয়ে আগামীকাল শুক্রবার ঢাকা আসছেন দীনেশ ত্রিবেদী। এর আগে বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে ভারত ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দুই দেশের জনগণের মধ্যকার নিবিড় সম্পর্কের ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করবে।

ঢাকায় আসার আগে নেতাজি ভবনে যাওয়ার কারণ সম্পর্কে দীনেশ ত্রিবেদী বলেন, এই পরিদর্শন আমার কাছে অত্যন্ত গভীর ব্যক্তিগত তাৎপর্য বহন করে। কারণ আমি এই এলাকাতেই বড় হয়েছি এবং ৃনেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত। এই জায়গা থেকে মাত্র ৪০০ গজ দূরেই আমার বাড়ি, যেখানে আমার শৈশব কেটেছে। আমরা নেতাজির আবেগ ও আদর্শের মধ্য দিয়ে বড় হয়েছি এবং আমাদের মধ্যে যে সমস্ত মূল্যবোধ গড়ে উঠেছে, তা নেতাজিরই অবদান। আমার জন্য নেতাজি ভবনে আসার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।

এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর