রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ভারত বেনাপোল স্থলবন্দর দিয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক হস্তান্তর করল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
ভারত বেনাপোল স্থলবন্দর দিয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক  হস্তান্তর করল


ইয়ানূর রহমান ::

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত সরকার। মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এসব উপহার হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশের পক্ষে কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে কর্নেল বিতিয়ন উপস্থিত ছিলেন ।

ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে এবং ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গানটি সিওডি, ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করে কর্নেল আশরাফ সাংবাদিকদের জানান, ট্যাংক এবং হাউটজার গান বেনাপোল স্থল বন্দর হয়ে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে যথাক্রমে ঢাকার শাহবাগে বাংলাদেশ জাদুঘরে এবং সিওডি, ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে।

এ ছাড়াও বন্ধুত্বের নিদর্শন স্বরুপ বিভিন্ন সময়ে প্রশিক্ষিত কুকুর, ঘোড়া ও কম্পিউটার উপহার দিয়েছে ভারত সরকার।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর