বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘ভারত সিন্ধুতে বাঁধ নির্মাণ শেষ করলেই ১০টি মিসাইল মারব’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৩ সময় দেখুন


মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির। সফরে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতকে উদ্দেশ করে তীব্র হুঁশিয়ারি দেন মুনির। তিনি বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব।’ এ বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেন।

সিন্ধু নদে বাঁধ নির্মাণ প্রসঙ্গে আসিম মুনির বলেন, “আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই এটি সম্পন্ন হবে, ১০টি মিসাইল মেরে ধ্বংস করে দেব। সিন্ধু নদ  যেমন ভারতের পারিবারিক সম্পত্তি নয়, তেমনি আমাদেরও মিসাইলের কোনো অভাব নেই।”

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাত হয়। এর আগে এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না।

১৯৬০-এর দশকে বিশ্বব্যাংকের সহায়তায় ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া এই চুক্তির মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর