বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারী বৃষ্টিপাতে ভারতের অমরনাথ মন্দিরে ১৫ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৫৮ সময় দেখুন
ভারী বৃষ্টিপাতে ভারতের অমরনাথ মন্দিরে ১৫ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথের গুহা মন্দিরের কাছে হঠাৎ করে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই মন্দিরে যাত্রা স্থগিত করেছে দেশটির সরকার। খবর এনডিটিভি।

গতকাল শুক্রবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটে। এ সময় মন্দিরের রান্নার ও তাঁবু বৃষ্টির পানিতে ভেসে গেছে।

বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলোর সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু কঠিন ভূখণ্ডের কারণে রাতের বেলায় উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে সরকার। আহতদের হাসপাতালে পাঠানোর জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

দেশটির ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মুখপাত্র বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে বৃষ্টি এখনো চলছে। ঝুঁকি থাকায় ও এলাকা প্লাবিত হওয়ার কারণে অমরনাথ মন্দিরে যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং অস্থায়ী ব্যবস্থা করা হলে আগামীকাল আবার যাত্রা শুরু করা যেতে পারে।’

আইটিবিপি’র একজন সিনিয়র কর্মকর্তা জানান, প্রবল বৃষ্টির কারণে গুহারে উপর থেকে এবং পাশ থেকে পানি মন্দিরের ভেতরে প্রবেশ করে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর