বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ঘটনায় জামায়াতের নিন্দা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ সময় দেখুন
ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ঘটনায় জামায়াতের নিন্দা


ঢাকা: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম অবমাননা এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মানবতার বন্ধু হযরত মুহাম্মাদ (সা.) কে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত নয়। ইসলাম কখনোই বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি কিংবা সহিংসতার অনুমোদন দেয় না। অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে- এটাই আইনের শাসনের মৌলিক নীতি।

তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom