বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভালোবেসো না আমাকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৩৬০ সময় দেখুন
ভালোবেসো না আমাকে

আমাকে ভালোবাসতে এসো না, কারণ আমি মায়া করতে জানি, আমি জানি কোন বিশাল মায়ার বাঁধনে তোমাকে মুড়িয়ে ফেলতে হবে, যাতে তুমি কখনোই আমার থেকে আলাদা হতে না পারো।

আমাকে ভালোবেসে পরীক্ষা করতে চেয়ো না, কারণ আমি পরীক্ষায় বরাবরই এক-শো’তে এক-শো পেয়ে এসেছি। আর তার চেয়ে বড়ো কথা, আমি একজন ভালো প্রশ্নকর্তাও বটে!

আমার ভালোবাসাকে নিখুঁত করতে চেয়ো না। আমার চেয়ে নিখুঁত কাজ তুমি কখনোই করতে পারবে না, কারণ সৃষ্টিকর্তা আমাকে একজন শিল্পী করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই শিল্পীর চেয়ে তার শিল্পকর্ম আরও বেশি নিখুঁত।

আমার ভালোবাসা নিয়ে সমালোচনা করতে যেয়ো না, কারণ আমি সেই মানুষ, যে তার সমালোচকের কাছ থেকেও নির্দ্বিধায় শিক্ষা গ্রহণ করতে পারে।

আমাকে ভালোবাসার সাহস করতে যেয়ো না, কারণ আমি চোখে চোখ রেখে হ্যাঁ-কে হ্যাঁ, আর না-কে না বলতে পারি।

আমার ভালোবাসার মাপজোখ করতে যেয়ো না, কারণ আমি জানি, জীবন আমাকে সুখে-দুঃখে যা ভাবতে ও ভাবাতে শিখিয়েছে, সেসব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস নিয়ে ভাবতে ও ভাবাতে গেলে তুমি মহামুসিবতে পড়ে যাবে।

আমাকে ভালোবাসার কথা স্বপ্নেও কল্পনা কোরো না, কারণ আমি তোমার দেখা অন্য যে-কোন‌ও নারীর চাইতে অধিক সাহসী। এতটাই যে, আমার সান্নিধ্য পেলে তুমি ভয় পেতেই ভুলে যাবে।

আমায় ভালোবেসে কাছে এসো না, কারণ আমি সহজে কাউকে কাছে ঘেঁষতে দিই না, কিন্তু যাকে কাছে আসতে দিই, তার কাছে ছিটেফোঁটাটুকুও বাকি না রেখে নিজেকে আত্মসমর্পণ করি।

আমায় ভালোবাসার কথা কখনোই মাথায় এনো না, কারণ আমি অনেক লোভী। এতটাই যে, তুমি শাড়ি, চুড়ি, গয়নায় আমাকে যতই ভরিয়ে রাখো না কেন, ভালোবাসার বিকল্প আমার কাছে শুধু ভালোবাসাই।

আমাকে ভালোবাসতে এগিয়ে এসো না আবার ভুল করেও, কারণ আমার নেশায় ডুবে গেলে তুমি পুরো দুনিয়া পাবার নেশাকেও তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইবে।

আমাকে ভালোবাসার সাহস কোরো না, কারণ আমি তোমার ভেতরকার এক-একটা সত্তাকে আলাদা করতে পারব। আবিষ্কার করতে পারব এক-একটা সত্তার সৌন্দর্য, ঘ্রাণ, স্পর্শ, অনুভূতিগুলোকে।

আমাকে ভালোবাসতে যেয়ো না, কারণ আমি ভেঙেচুরে ভালোবাসতে জানি। রাজহাঁস যেমন পানি থেকে দুধটুকু আলাদা করে খেয়ে নেয়, তেমনি আমিও রাগ, ক্ষোভ, অভিমানকে আলাদা করে ভালোবাসাটুকু গ্রহণ করে নিতে জানি।

আমাকে ভালোবাসতে এগিয়ে এসো না, কারণ প্রয়োজনের সময় আমি মায়ের মতন ছায়া হতে জানি, জানি শক্তিশালী আশ্রয় হতেও।

আমাকে ভালোবেসো না। কারণ আমাকে ভালোবাসলে তুমি নিজেকে ভালোবাসতে বাধ্য হবে, আত্মবিশ্বাসী হয়ে ভেঙে ফেলতে চাইবে সমাজের সব অহেতুক নিয়মকানুন।

আমাকে ভালোবাসলে তোমার ইচ্ছে করবে সমাজগ্রাহ্য ভালোবাসার সংজ্ঞা বদলে দিয়ে নিজহাতে ভালোবাসার নতুন অভিধান রচনা করতে।

আমাকে ভালোবাসলে তুমি এভারেস্ট জয় করার সুখ পাবে, আর সেদিন থেকেই টের পাবে, আমার মতন কোন‌ও নারীর মন জিতে নিয়ে তাকে যে-কোন‌ও মূল্যে পাশে রেখে দিতে পারলে অন্য কিছু পাবার লোভ তোমাকে আর জীবনেও ছুঁতে পারবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর