বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভাসান চরে রোহিঙ্গা শরণার্থী শিবির বন্ধের আহ্বান ফোর্টিফাই রাইটসের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৪২ সময় দেখুন
ভাসান চরে রোহিঙ্গা শরণার্থী শিবির বন্ধের আহ্বান ফোর্টিফাই রাইটসের


ঢাকা: অন্তবর্তীকালীন সরকারের কাছে ভাসান চরের রোহিঙ্গা শরণার্থী শিবির বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ফোর্টিফাই রাইটস’।

বুধবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত পাঁচ বছর ধরে ১০০টিরও বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বাংলাদেশ সরকার থেকে অবিলম্বে ভাসান চরের রোহিঙ্গা শিবির বন্ধ করা উচিৎ। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নির্বিচারে আটকে রাখার ব্যবস্থাও বন্ধ করতে হবে।

প্রতিবেদনে দেখা যায়, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ব্যক্তিগত স্বাধীনতার উপর কঠোর বিধিনিষেধের জন্য প্রত্যন্ত দ্বীপে রাখা হয়েছে, যা কার্যত আটক রাখা হয়েছে। এট বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ।

ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কোয়েনলি বলেছেন, শরণার্থী হওয়া কোনও অপরাধ নয়। ভাসান চর বাস্তবে একটি দণ্ডিত উপনিবেশের মতো কাজ করে। এটি আইনসঙ্গত বা মানবিক নয়।

প্রতিবেদনে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের পরবর্তী সরকারকে ভাসান চর রোহিঙ্গা শিবির স্থায়ীভাবে বন্ধ, রোহিঙ্গা শরণার্থীদের চলাচলের স্বাধীনতা, জীবিকা নির্বাহের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর