বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে— দাবি প্রতিমন্ত্রী ইশরাকের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৫০ সময় দেখুন
ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে— দাবি প্রতিমন্ত্রী ইশরাকের


ঢাকা: সংসদ ভবন এলাকায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রোববার (২৬ জুলাই) রাতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্ক ও হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থলে এগিয়ে যান এবং সংশ্লিষ্ট সবাইকে শান্ত করার চেষ্টা করেন। একই সঙ্গে অবরুদ্ধ রাস্তা যান চলাচলের উপযোগী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।

এতে আরও বলা হয়, বিবাদমান দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখতে প্রতিমন্ত্রী তাদের মাঝখানে দাঁড়িয়ে দূরত্ব সৃষ্টি করেন এবং পরে উভয়পক্ষকে স্থান ত্যাগের নির্দেশ দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং প্রতিমন্ত্রীর ভূমিকা সম্পর্কে ভুল বার্তা ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। পাশাপাশি, কিছু গণমাধ্যম বিকৃত তথ্য উপস্থাপন করে অরুচিকর ভাষায় শিরোনাম করেছে বলেও দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সবসময় যেকোনো মূল্যে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পেছনে কোনো উসকানি বা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবশেষে, বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর