বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভিয়েতনামের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
ভিয়েতনামের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক নতুন ধাপে উন্নীত করেছে যুক্তরাষ্ট্র। রোববার (১০ সেপ্টেম্বর) দেশটিতে সংক্ষিপ্ত সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন-হ্যানয় সম্পর্ককে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করেছেন।

হোয়াইট হাউজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য উভয় দেশ একসঙ্গে কাজ করার কারণে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করা সম্ভব হয়েছে।

জো বাইডেন রোববার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান। সফরের শুরুতে তিনি দেশটির নেতৃবৃন্দকে জানান, আগামী কয়েক দশক ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে নিজেদের মতো করে গড়ে তোলার সুযোগ রয়েছে দুই দেশের সামনে।

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মহাসচিব এনগুয়েন ফু ট্রংয়ের সঙ্গে দলটির সদর দফতরে বৈঠক করেন জো বাইডেন। বৈঠক শেষে বাইডেন বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে।

এমন দুটি দেশ সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করেছে যারা একসময় রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। দুই দেশের শাসন কাঠামোতেও রয়েছে আকাশপাতাল ফারাক। ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক দেশ যেখানে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থব্যবস্থার দেশ। এছাড়া সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে গোপনে অস্ত্র কেনার চেষ্টার অভিযোগ রয়েছে ভিয়েতনামের বিরুদ্ধে।

তবে বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে চীনকে রুখতে ভিয়েতনামকে বন্ধু হিসেবে পেতে মরিয়া যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ইতিমধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে পূর্নাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আছে ভিয়েতনামের। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও একই মাত্রায় সম্পর্ক উন্নীত করল দেশটি।

যদিও জো বাইডেন তার বক্তব্যে চীনের সঙ্গে বিরোধের কারণে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক উন্নীত করার কথা সরাসরি অস্বীকার করেছেন। তবে তার বক্তব্যে চীন প্রসঙ্গ এসেছে। তিনি বলেন, আমরা আন্তরিকভাবে চীনকে আঘাত করতে চাই না। তবে চীন বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করতে শুরু করেছে।

তিনি অ্যাপল পণ্যের মতো বিদেশি ডিভাইসের সরকারি ব্যবহারে বেইজিংয়ের নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করেন। যদিও এর আগে যুক্তরাষ্ট্রও একই কাজ করেছে। যুক্তরাষ্ট্র চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে থেকে শুরু করে চিপমেকার এসএমআইসি পর্যন্ত চীনা কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জো বাইডেন বলেন, তার দেশ ভিয়েতনামের কাছাকাছি যাচ্ছে কিন্তু চীনকে একেবারেই বিচ্ছিন্ন করছে না।

বাইডেনের সফরে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও হয়েছে। এছাড়া হোয়াইট হাউজের বিবৃতি থেকে জানা গেছে, ভিয়েতনাম মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং থেকে ৫০টি ম্যাক্স ৭৩৭ জেট ক্রয় করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি আমর টেকনোলজি ভিয়েতনামের সেমিকন্ডাক্টর শিল্পে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর