সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০ ঢাবিতে গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের প্রতি অঙ্গীকার বিন্দুমাত্র টলবে না: চীনা রাষ্ট্রদূত Not MS Dhoni, Moeen Ali names former India fast bowler as sharpest cricket brain | Cricket News Top Ent News, Aug 2: Akanksha Choudhary Recalls Casting Couch Ordeal; Kangana Wishes Gen Z On Friendship Day | Web-series News এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জামায়াতের কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত ডিএসএলআর প্রযুক্তির লেন্স নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

ভিয়েতনামে করোনার ভারত ও যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের হাইব্রিড শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩২২ সময় দেখুন
ভিয়েতনামে করোনার ভারত ও যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের হাইব্রিড শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামে করোনাভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এটি করোনাভাইরাসের ভারতীয় ও যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের হাইব্রিড। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এনগুইন থানহ লং-এর বরাত দিয়ে ভিএনএক্সপ্রস নামক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এত বলা হয়, শনিবার এক সরকারি সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সদ্য শনাক্ত হওয়া রোগীদের জিন সিকুয়েন্স চালানোর পর আমরা করোনাভাইরাসের নতুন একটি রূপ আবিষ্কার করেছি। এটি ভারত ও যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টের সংমিশ্রণ।

তিনি বলেন, ভিয়েতনাম সরকার শীঘ্রই বৈশ্বিক পরিমণ্ডলে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টের খবর ঘোষণা করবে।

উল্লেখ্য, গত বছর করোনা মোকাবিলায় সফলতা দেখিয়েছিল ভিয়েতনাম। তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণ বেড়ে গেছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত দেশটির ৬৩টি বড় শহর বা প্রদেশের ৩১টিতেই করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এ সময়ের মধ্যে ভিয়েতনামে প্রায় ৩৬০০ মানুষ আক্রান্ত হয়েছেন— যা দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় অর্ধেক।

এর আগে ভিয়েতনামে করোনাভাইরাসের সাতটি ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছিল। ভ্যারিয়েন্টগুলো হলো- B.1.222, B.1.619, D614G, B.1.1.7 (যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট); B.1.351, A.23.1 and B.1.617.2 (ভারতীয় ভ্যারিয়েন্ট)।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom