বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক Nimisha Sajayan Reveals Getting ‘Backlash’ Post Great Indian Kitchen: ‘Isko Dabangg Banna Hai’ | Exclusive | Malayalam-cinema News Sri Lanka 229/6 in 72.4 Overs বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাঁ ও হেনস্তাার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা ইনস্টাগ্রামে ভিউ ও রিচ বাড়ানোর সহজ কৌশল ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৫০ ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু নাগরপুরে মুক্তিপণ না পেয়ে কলেজ ছাত্রকে হত্যা, গ্রেফতার ১

ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৮ সময় দেখুন
ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক করা হয়েছে। আটক করা ওষুধগুলো বর্তমানে ভূঞাপুর থানায় জব্দ রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাতে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় সন্দেহজনক অবস্থায় ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটিতে থাকা বিপুল পরিমাণ ওষুধের বিষয়ে সন্দেহ দেখা দিলে সেগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটিতে থাকা ওষুধগুলোর মেয়াদ নিয়ে অসঙ্গতি পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে এসব ওষুধ কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানিয়েছে, জব্দ করা ওষুধগুলো যাচাই-বাছাই ও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর