সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :

‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৪ সময় দেখুন
‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

‎
‎খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও ওষুধ বিক্রির অভিযোগে রাশেদুল নামে এক কবিরাজ ও আশরাফুল নামেব এক ওষুধ ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাথাইলকান্দী বাজারে অবস্থিত মা ও শিশু হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাছান। এসময় উপস্থিত ছিলেন থানার এস আই মোঃ বেলাল হোসেন সঙ্গীয়ফোর্স সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎এ সময় হাড় জোড়া লাগানোর চিকিৎসা দেওয়ার অভিযোগে এক কবিরাজকে ৫০ হাজার টাকা এবং অনিয়মের অভিযোগে এক ওষুধের দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযানকালে সংশ্লিষ্টদের চিকিৎসা ও ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানা করেন।
‎
‎ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎অভিযানের সময় সাধারণ মানুষকে অনুমোদিত চিকিৎসক ও বৈধ ওষুধের দোকান থেকে চিকিৎসা ও ওষুধ গ্রহণের আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর