Last Updated:
উত্তর ২৪ পরগনা: অবশেষে পুলিশ ধরল ভূত! গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা এই ’ভূতকেই’ নিজেদের হেফাজতে নিল তদন্তকারীরা। খুনের অভিযোগ রয়েছে ভূতের বিরুদ্ধেই! জানেন কে এই ভূত! ভাটপাড়া তৃণমূল নেতা অশোক সাউ খুনের মূল অভিযুক্ত সুমিত পাসয়ান। যিনি ভূত নামেই পরিচিত।
ঘটনার পর থেকে প্রায় দুই মাস নিজেকে গা ঢাকা দিয়ে রেখেছিল সে। তবে এদিন হল না শেষ রক্ষা। ১৩ই নভেম্বর খুনের ঘটনার পর থেকে সুমিত পাসোয়ান গা ঢাকা দিয়ে ছিল এবং পুলিশ তার পিছনে তল্লাশি চালাচ্ছিল বলে জানা গিয়েছে। খবর ছিল কখনও হাওড়া কখনও শিয়ালদহ স্টেশন চত্বরে গাড়ি ধুয়ে রোজগার করছে সুমিত ওরফে ভূত।
আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না এই ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর
পাছে পুলিশ খবর পায়, সেই ভয়ে নাকি চুপিচুপি দু’বার মায়ের সঙ্গে এসেও দেখাও করত। বহুবার রেড করলেও জালে আসেনি সে। এরপর থেকেই আরও তৎপরতা বাড়ানো হয় সুমিত ওরফে ভূতকে ধরতে।
আরও পড়ুন: ইউরিক অ্যাসিডের সমস্যা? চিবিয়ে খান এই একটি পাতা, ম্যাজিকের মতো কমবে! বাড়তি পাওনা হজম বৃদ্ধি
এদিন ভোররাতে, জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেই জায়গা থেকে পালিয়ে গেলেও পুলিশ সুমিত পাসওয়ান ওরফে ভূতকে জগদ্দল স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
January 13, 2025 11:55 PM IST
Train service suspended: ৪ দিন বন্ধ শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল, হাজার হাজার যাত্রীর জন্য যে বড় খবর দিল রেল…