বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৪০ আফ্রিকান অভিবাসীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৬ সময় দেখুন
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৪০ আফ্রিকান অভিবাসীর মৃত্যু


তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪০ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৩০ জনকে।

বুধবার (২২ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

উপকূলীয় শহর আল-মাহদিয়ার প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র ওয়ালিদ ছতাবরি জানান, ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। মৃতরা সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক, যাদের মধ্যে শিশুও ছিল।

তিউনিসিয়া বর্তমানে ইউরোপে পাড়ি জমানোর অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। অনেক অভিবাসী বিপজ্জনকভাবে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৪ হাজার অভিবাসী তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন। যদিও ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা চুক্তিতে এই অভিবাসন রোধের প্রতিশ্রুতি ছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ৩২ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন— যা এটিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটে পরিণত করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর