রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জীবন যুদ্ধে হার মানেনি সালমা Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার

‎ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাবেন যেভাবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
‎ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাবেন যেভাবে


‎সম্প্রতি দেশজুড়ে ভূমিকম্পের কয়েকটি ঘটনায় আতঙ্কে রয়েছে দেশবাসী। বিশেষ করে গত ২১ নভেম্বর রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের প্রভাব এখনো অনেকের মাঝেই রয়ে গেছে।

‎এই আতঙ্কময় অবস্থা থেকে কিছুটা স্বস্তি দিতে এবার আসছে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা। গুগল এবং কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টফোনের অন্তর্নির্মিত সেন্সর ব্যবহার করে এই ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ চালু করেছে।

‎যেভাবে কাজ করবে এ সতর্কবার্তা

‎গুগলের এই বিশেষ ব্যবস্থাটি ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ নামে পরিচিত। এই পদ্ধতিতে প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে একটি ছোট ‘সিসমোমিটার’ বা কম্পন মাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়।

‎সেন্সর ব্যবহার

‎প্রতিটি স্মার্টফোনের ভেতরেই অ্যাক্সিলোমিটার নামের ক্ষুদ্র সেন্সর থাকে, যা ফোনের নড়াচড়া বা মাটির কম্পন বুঝতে পারে।

‎P-তরঙ্গ শনাক্তকরণ

‎ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুটি তরঙ্গ সৃষ্টি হয়। দ্রুতগামী P-wave (প্রাথমিক তরঙ্গ) কম ক্ষতিকর, কিন্তু ধীরগামী S-wave (মাধ্যমিক তরঙ্গ) অনেক বেশি বিধ্বংসী। স্থির অবস্থায় থাকা বা চার্জে থাকা ফোনগুলো প্রথমে এই P-wave শনাক্ত করে।

‎সার্ভারে তথ্য প্রেরণ

‎কোনো একটি এলাকার একাধিক ফোন একই সময়ে P-wave-এর মতো অস্বাভাবিক কম্পন শনাক্ত করলে, সেই সংকেতটি ফোনের লোকেশনসহ দ্রুত গুগলের ডেডিকেটেড সার্ভারে পাঠানো হয়।

‎বিশ্লেষণ ও সতর্কবার্তা

‎গুগল সার্ভার এই বিপুল সংখ্যক তথ্য দ্রুত বিশ্লেষণ করে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং সম্ভাব্য মাত্রা নিশ্চিত করে। যেহেতু ইন্টারনেট সংকেত কম্পনের চেয়ে অনেক দ্রুত গতিতে চলাচল করে, তাই গুরুতর কম্পন পৌঁছানোর কয়েক সেকেন্ড আগে আশপাশের ব্যবহারকারীদের ফোনে সতর্কবার্তা পাঠিয়ে দেয়া হয়।

‎এই কয়েক সেকেন্ড সময়ই ব্যবহারকারীকে ‘ড্রপ, কভার এবং হোল্ড অন’ (নুইয়ে পড়ুন, আশ্রয় নিন এবং ধরে রাখুন) নীতি মেনে নিজেকে সুরক্ষিত করার মহামূল্যবান সুযোগ দেয়।

‎যে ধরনের সতর্কবার্তা পাবেন

‎ভূমিকম্পের সম্ভাব্য তীব্রতা অনুযায়ী গুগল দুই ধরনের সতর্কতা পাঠায়:

‎Be Aware Alert (সচেতনতামূলক সতর্কতা): হালকা কম্পনের পূর্বাভাস পেলে এটি নোটিফিকেশন আকারে আসে।

‎Take Action Alert (ব্যবস্থা নেয়ার সতর্কতা): যখন মাঝারি থেকে তীব্র কম্পনের আশঙ্কা থাকে, তখন এটি পুরো স্ক্রিন জুড়ে আসে এবং উচ্চশব্দে বাজতে থাকে (এমনকি ফোন সাইলেন্ট বা ‘ডু নট ডিস্টার্ব’ মোডে থাকলেও)। এতে নিরাপদ থাকার জন্য প্রাথমিক নির্দেশনা দেয়া থাকে।

‎ফোনে অ্যালার্ট চালু করবেন যেভাবে

১. ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন:

আপনার ফোনে অবশ্যই Wi-Fi বা মোবাইল ডেটা চালু থাকতে হবে। পাশাপাশি, লোকেশন সার্ভিস অন রাখা বাধ্যতামূলক।

‎২. সেটিংস থেকে চালু করুন:

‎আপনার অ্যান্ড্রয়েড ফোনের Settings অ্যাপটি খুলুন।

‎সার্চ বারে অথবা স্ক্রল করে ‘Safety & emergency’ অপশনটি খুঁজুন এবং তাতে প্রবেশ করুন।

‎(কিছু ফোনে এই অপশনটি না থাকলে: Location > Advanced > Earthquake Alerts এই পথে যান)

‎‘Earthquake alerts’ অপশনটি নির্বাচন করুন।

‎পাশের টগল সুইচটি টিপে ‘Earthquake alerts’ অপশনটি ON করে দিন।

‎আপনি চাইলে সেটিংসে দেয়া ‘ডেমো’ বাটনে ক্লিক করে সতর্কবার্তা কেমন দেখাবে এবং কেমন শব্দ হবে, তা দেখে নিতে পারেন।

‎বাংলাদেশে এই সুবিধা পাওয়া যাচ্ছে। গুগল ২০২৪ সালের জুন থেকে বাংলাদেশসহ ১২০টির বেশি দেশে এই ফিচার চালু করেছে সম্পূর্ণ বিনা মূল্যে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom